ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • সেই এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ ভিডিও বিতর্কের জেরে জামায়াতে এমপি নজরুলের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ আরও ৫ দিন বৃষ্টির আভাস, উপকূলে অতিভারী বর্ষণের শঙ্কা কাঁচামরিচের কেজি ২৫০ টাকা ছাড়ালো বাবুগঞ্জে মহাসড়কের পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার টানা বর্ষণে তছনছ দখিনের কৃষি ও মৎস্য খাত, ক্ষতি ৩৮ কোটি টাকা  দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ
  • পিরোজপুরে টানা ৫ দিন বাস চলাচল বন্ধ

    পিরোজপুরে টানা ৫ দিন বাস চলাচল বন্ধ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাসচালককে মারধরের ঘটনার সুষ্ঠু সমাধান না হওয়ায় পিরোজপুর থেকে টানা পাঁচ দিন বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন এ রুটে চলাচলকারী শত শত যাত্রী।

    রোববার (০৯ জানুয়ারি) সকালে জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. হান্নান শেখ বলেন, বিষয়টি সমাধান না হওয়ায় যাত্রীদের ভোগান্তি সত্ত্বেও বাস চলাচল বন্ধ রয়েছে। এর আগে শনিবার ১০টায় আলোচনা হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত ঝালকাঠি সমিতি মিটিং বর্জন করেছে।

    তিনি আরও বলেন, বাসচালককে মারধরের ঘটনায় পিরোজপুর জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রো বাস শ্রমিক ইউনিয়ন খুলনা-বরিশাল-ঝালকাঠি-বরগুনা-পটুয়াখালী রুটে সরাসরি বাস চলাচল বন্ধ করে দেয়। এ নিয়ে যাত্রীদের ভোগান্তি প্রতিনিয়তই বাড়ছে। আর বাসচালক, সুপারভাইজারসহ সংশ্লিষ্টদের আয়ের পথ বন্ধ হয়ে আছে। ঝালকাঠি সমিতি নির্বাচনের পর ১০ জানুয়ারি মিটিংয়ে বসবেন বলে জানিয়েছে। ফলে শিগগিরই ঘটনার সমাধান হচ্ছে না।

    ভোগান্তির শিকার যাত্রীরা জানান, বরিশাল-খুলনা রুটের গাড়িগুলো বন্ধ থাকায় আমরা যাত্রীরা ভোগান্তিতে পড়ছি। বাস না থাকলে ভেঙে ভেঙে যাতায়াত করা কষ্টকর।

    প্রসঙ্গত, গত ৪ জানুয়ারি ঝালকাঠি বাস টার্মিনালের অফিস কক্ষে পিরোজপুরের সিনিয়র বাসচালক অরবিন্দ কুমার দাসকে আটকে রেখে মারধর ও তার সঙ্গে থাকা নগদ ৩৯ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ৫ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য খুলনা-বরিশাল রুটে সরাসরি বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ