ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ 
  • কিরাত সম্মেলন থেকে ফেরার পথে প্রাণ গেল ৩ মাদ্রাসাছাত্রের

    কিরাত সম্মেলন থেকে ফেরার পথে প্রাণ গেল ৩ মাদ্রাসাছাত্রের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আন্তর্জাতিক কিরাত সম্মেলন থেকে ফেরার পথে বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ট্রাক-মাহেন্দ্রা মুখোমুখি সংঘর্ষে তিন মাদ্রাসাছাত্র নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন।

    শনিবার রাত দেড়টার দিকে ফকিরহাট উপজেলার শ্যামবাগাত এলাকায় ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন— সদর উপজেলার রণজিৎপুর এলাকার হোসাইনের ছেলে আবদুল্লাহ, আব্দুল গফুরের বাড়ি রামপালের ঝনঝনিয়ায় এবং সালাহউদ্দীনের বাড়ি সাতক্ষীরায়। তারা সবাই বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর কওমি মাদ্রাসাছাত্র ছিল।

    হাকিমপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মাবুদ বলেন, খুলনা আলিয়া কামিল মাদ্রাসায় আন্তর্জাতিক কেরাত সম্মেলনে অংশগ্রহণ শেষে রাতে মাহেন্দ্রযোগে তারা মাদ্রাসার উদ্দেশ্য রওনা দেন।

    পথে ফকিরহাটের শ্যামবাগাত এলাকায় ঘন কুয়াশার কারণে বিপরীতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। এ সময় আহত হন আরও চার ছাত্র। আহতদের মধ্যে তিনজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

    কাটাখালী হাইওয়ে থানার ওসি মো. আলী জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ কাটাখালী হাইওয়ে থানায় এবং আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনাটি ঘটেছে। এ ঘটনার পর ট্রাকটি নিয়ে পালিয়ে গেছে চালক। ট্রাকটি আটকের চেষ্টা চলছে বলে জানান ওসি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ