ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বরিশাল আ’লীগের কর্মসূচি

    বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বরিশাল আ’লীগের কর্মসূচি
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ১০ই জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। প্রতিবারের ন্যায় এবছরও দিবসটি উদযাপন করবে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ। এ লক্ষ্যে বিস্তর কর্মসূচি ঘোষণা করেছেন তারা।

    কর্মসূচির অংশ হিসেবে ১০ জানুয়ারি সকাল ৯টায় সদর রোড শহীদ সোহেল চত্বরে দলীয় কার্যালয় সংলগ্ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আবদুর রব সেরনিয়াবাত এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হবে।

    এছাড়া একই দিন বিকাল ৩টায় জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয় সংলগ্ন সোহেল চত্বরে স্বদেশ প্রত্যাবর্তন দিবসের গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা করা হয়।

    শনিবার রাতে দলীয় প্যাডে বরিশাল মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হেমায়েত উদ্দিন সেরনিয়াবাত সুমন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে স্বদেশ প্রত্যাবর্তন দিবসের এই কর্মসূচির তথ্য জাননো হয়।


    কে আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ