ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল
  • টাকা তোলা নিয়ে দু’গ্রুপ হিজড়ার সংঘর্ষ

    টাকা তোলা নিয়ে দু’গ্রুপ হিজড়ার সংঘর্ষ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টাকা তোলা কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় হিজড়াদের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন ১৩ জন।

    শুক্রবার (৭ জানুয়ারি) বিকেল আহত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়।

    জানা গেছে, ঢাবি এলাকায় টাকা তোলা কেন্দ্র করে হাতিরপুল ও ঢাবি গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। হাতিরপুল তৃতীয় লিঙ্গ গ্রুপের আহতরা হলেন- রুবি, শিহান, রানী, শিউলি, ও সাদিয়া। ঢাবি এলাকার আহত তৃতীয় লিঙ্গরা হলেন- মুক্তা, পিটু, রিয়া, হাবিবা, আনিকা, মুনমুন ও মুন্নি। এছাড়া ঢাবি পুষ্টি বিভাগের কর্মকর্তা ইউনুস আলীর ছেলে সাদমান সাকিব (৩১) আহত হন।

    আহত সাদমান সাকিব বলেন, দু’গ্রুপের মারামারি ঠেকাতে গিয়ে রক্তাক্ত হয়েছেন।

    ঢাবি এলাকার তৃতীয় লিঙ্গ গ্রুপের মুক্তা জানান, হাতিরপুল এলাকা থেকে তারা আমাদের এলাকায় টাকা তুলতে আসে। এর পেছনে রয়েছে সাদমান সাকিবের হাত। আমাদের এলাকায় তারা টাকা তুলতে আসবে কেন।

    আহত হাতিরপুল তৃতীয় লিঙ্গ গ্রুপের রুবি জানান, আমরা ঢাবি এলাকা থেকে টাকা তুলি। হঠাৎ তারা আমাদের উপর হামলা চালায়। এতে আমিসহ আরও কয়েকজন আহত হই। তারা আমাদের সাদমান সাকিব ভাইকেও মেরে রক্তাক্ত করেছে।

    এ ব্যাপারে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, ঢাবিতে তৃতীয় লিঙ্গের দুই গ্রুপের সংঘর্ষে ১৩ জন ঢামেক হাসপাতালে এসেছিল। পরে চিকিৎসা নিয়ে চলে গেছেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ