ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • মঠবাড়িয়ায় ব্রিজ নির্মাণ হওয়ায় পাল্টে গেছে এলাকার দৃশ্যপট

     মঠবাড়িয়ায় ব্রিজ নির্মাণ হওয়ায় পাল্টে গেছে এলাকার দৃশ্যপট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘গ্রাম হবে শহর’ প্রধানমন্ত্রী এ ঘোষণার প্রতিপাদ্যে পিরোজপুরের মঠবাড়িয়া-চলখালী আঞ্চলিক মহাসড়কের বান্ধাঘাটা বাজার সন্নিকটে ও দক্ষিণ তুষখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ব্রিজ নির্মান হওয়ায় পাল্টে গেছে এলাকার দৃশ্যপট। এ ব্রিজটি দিয়ে গ্রামীন অংশের রড়মাছুয়া বাজার, ফেরিঘাট, স্ট্রীমার ঘাট, ৪টি মাছের আড়ৎ, যথাক্রমে- বড়মাছুয়া, পুরানখাল, কাঁটাখাল, তুলাতলা ও পোনার ঠোডা। ৪টি প্রাথমিক ও একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থীসহ প্রতিদিন কমপক্ষে ২০ হাজার মানুষ ও ছোট-বড় সব ধরনের যান বহণ নির্বিগ্নে চলাচল করছে। শহরের অংশে হলো- মঠবাড়িয়া, পাথরঘাটা, তুষখালী, ভান্ডারিয়াসহ দেশের বিভিন্ন শহরের সাথে যোগাযোগ ব্যবস্থা সমৃদ্ধ হয়েছে।

    জানা গেছে, মঠবাড়িয়া উপজেলা এলজিইডি এর বাস্তবায়নে ২ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে ২৪ মিটার আরসিসি গার্ডার এ ব্রিজটি মেসার্স ঐশি কনস্ট্রকশন নির্মাণ করেন। গত বছরের ২০ এপ্রিল সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য ডাঃ রুস্তুম আলী ফরাজি এ ব্রিজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।

    স্থানীয় সমাজ সেবক নাসির হোসেন মাতুব্বর বলেন, এ ব্রিজটি নির্মাণ হওয়ায় পণ্যবাহী পরিবহণসহ সকল প্রকার যান বহণ নির্বিগ্নে চলাচল করছে। এতে এ অঞ্চলের লক্ষাধিক মানুষ উপকৃত হবার পাশাপাশি অর্থনৈতিক সফল্য বৃদ্ধি পেয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ