ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • ইউপি নির্বাচনে বিজয়ী এক মেম্বারের কাণ্ডকারখানা

    ইউপি নির্বাচনে বিজয়ী এক মেম্বারের কাণ্ডকারখানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     

     


    প্রতিদ্বন্ধী প্রার্থীকে পরাজিত করে ইউপি সদস্য নির্বাচিত হওয়ায় সিরাজগঞ্জের তাড়াশে প্রায় ৪ হাজার ভোটার ভুঁড়িভোজ করিয়েছেন নবনির্বাচিত ইউপি সদস্য মোঃ ইব্রাহিম হোসেন মৃধা।

    বৃহস্পতিবার তাড়াশ উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের হামকুড়িয়া গ্রামের ৬ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

    ইব্রাহিম হোসেনের মেজবানে ১৫ মণ চালের সঙ্গে ৩টি খাসি জবাই করে ভুনা খিচুড়ি রান্না করা হয়েছে।

    গত বুধবার পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে তাড়াশ উপজেলার ৪ নং মাগুড়াবিনোদ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড থেকে প্রথমবারের মত সাধারণ ইউপি সদস্য পদে নির্বাচন করেন হামকুড়িয়া গ্রামের ইব্রাহিম হোসেন মৃধা। তার প্রতিদ্বন্ধী ছিলেন একই গ্রামের দুইবার নির্বাচিত হওয়া ইউপি সদস্য আনোয়ার হোসেন।

    বুধবারের নির্বাচনে ইব্রাহিম হোসেন মৃধা ১৬৯৬ ভোট পেয়ে ওই ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচিত হন। আনোয়ার হোসেনের পান ৮৫২ ভোট।

    ভোটের ফলাফল ঘোষণার পর ইব্রাহিম মৃধার কর্মী-সমর্থকরা দুটি হাতি ভাড়া করে আনেন। বৃহস্পতিবার দুপুরে সে হাতিকে সাজিয়ে তার পিঠে চড়ে বিজয় মিছিল করেন  নবনির্বাচিত ইউপি সদস্য ইব্রাহিম হোসেন মৃধা।

    ইব্রাহিম মোল্লা বলেন, ‘ভোটার, কর্মী ও সমর্থকরা অক্লান্ত পরিশ্রম করে ভোটে আমাকে বিজয়ী করেছেন। তাই তাদের বিনোদনের জন্য বিজয় মিছিলে হাতি নিয়ে আসলাম।’       


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ