ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • অসহায় কৃষকের ধান কেটে দিচ্ছেন ছাত্রলীগ নেতাকর্মীরা

    অসহায় কৃষকের ধান কেটে দিচ্ছেন ছাত্রলীগ নেতাকর্মীরা
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দিনাজপুরের বিরামপুরে আকরামুল হক নামে এক ব্যক্তির ৪৫ শতাংশ জমির ধান কেটে দিয়েছেন উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীরা। শনিবার সকাল এগারোটা থেকে দুপুর পর্যন্ত উপজেলার দিওড় ইউনিয়নের বিজুল ডাঙ্গাপাড়া গ্রামের দিনমজুর আকরামুল হকের জমির ধান কেটে মাড়াই করে দেন তারা।

    ধান কাটা-মাড়াইয়ে নেতৃত্ব দেন বিরামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক আলমাহমুদ। এ সময় তাদের সঙ্গে ছিলেন উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শোয়াইব মণ্ডল, শহর ছাত্রলীগের নেতা জাহিদ, বাপ্পি, ইশতিয়াক ও স্থানীয় দিওড় ইউনিয়নের ছাত্রলীগের নেতাকর্মীরা।

    কৃষক আকরামুল হক বলেন, আমি অনেক কষ্ট করে ৪৫ শতাংশ জমিতে ধান রোপণ করি। কিন্তু চলমান প্রাণঘাতী করোনার লকডাউনে নিজেই কর্মহীন হওয়ায় নিরুপায় হয়ে ফোনে ছাত্রলীগের নেতাদের কষ্টের কথা জানাই। পরে আজ সকাল থেকে তারা দলবল নিয়ে আমার সব ধান কাটা-মাড়াই করে দিয়েছে।

    তিনি বলেন, এভাবে প্রতিটি মানুষ একে অন্যের পাশে দাঁড়াবে এটাই স্বাভাবিক। ছাত্রলীগের কর্মকাণ্ডে তারা মানবিক হয়ে উঠেছে। আমি তাদের মঙ্গল কামনা করি।

    জানতে চাইলে বিরামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, কৃষক আকরামুল হক গত রাতে ফোন করে তার কষ্টের বিষয়টি জানান। এরপর উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তার ৪৫ শতাংশ জমির ধান কেটে বাড়িতে তুলে দেওয়া হয়। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ