ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল
  • যমুনা টিভিতে অগ্নিকাণ্ড

    যমুনা টিভিতে অগ্নিকাণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর বাংলামোটরে আগুন লাগা রাহাত টাওয়ারে যমুনা টিভির সেন্টার রয়েছে। আগুন লাগার পর প্রতিষ্ঠানটির কর্মীরা নিরাপদে রাস্তায় নেমে গেছেন। যমুনা টেলিভিশনের স্পেশাল করেসপন্ডেন্ট সুশান্ত সিনহা এ কথা জানিয়েছেন।

    সুশান্ত সিনহা বলেন, ‘এখন আমাদের দেখা ছাড়া আর কিছুই করার নেই। আমাদের অফিস ভস্মীভূত হয়ে যাচ্ছে। দমকল বাহিনীর কর্মীরা চেষ্টা করছেন। কিন্তু এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি।’

    তিনি আরো বলেন, ‘আমাদের অফিসের সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আমাদের ল্যাপটপ, ক্যামেরা, কম্পিউটার পুড়ে যাচ্ছে। আমরা সবাই যে নিরাপদে বের হতে পেরেছি, সেটা অনেক বড় বিষয়।’

    সুশান্ত সিনহা আরো বলেন, ‘সময় মতো ফায়ার অ্যালার্ম বাজানোর কারণে আমরা বের হয়ে আসতে পেরেছি। নিচে অপেক্ষা করা ছাড়া এখন আমাদের কিছুই করার সুযোগ নেই। আমাদের কয়েকজন কর্মী সাময়িকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছিলেন। কিন্তু আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে গেছে।’

    এদিকে, ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট পাঠানো হয়েছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ