ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল
  • দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

    দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে চার ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে।

    বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে পদ্মায় কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। এর আগে একই দিন নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরির দিক-নির্দেশনামূলক বাতির আলো অস্পষ্ট হয়ে গেলে নৌ-দুর্ঘটনা এড়াতে ভোর সোয়া ৪টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

    বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো. নাসির খান বলেন, বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ভোর সোয়া ৪টার দিকে পদ্মায় কুয়াশার পরিমাণ বেড়ে গেলে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

    তিনি আরও বলেন, সকাল সোয়া ৮টার দিকে কুয়াশার পরিমাণ কমে এলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়। ফেরি বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে চার শতাধিক যানবাহন আটকা পড়েছে। এখন সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ