ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • শ্বশুর বাড়িতে এসে প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ করলেন জামাই

    শ্বশুর বাড়িতে এসে প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ করলেন জামাই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     

     


    ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের দৌলতপুর গ্রামে মানসিক প্রতিবন্ধি যুবতীকে (২২) ধর্ষণের অভিযোগে মকছেদুল ইসলাম (৩৮) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

    বুধবার (৫ জানুয়ারি) দুপুরে তাকে গ্রেফতার করে ঠাকুরগাঁও সদর থানার পুলিশ। গ্রেফতারকৃত মকছেদুল সদর উপজেলার নারগুন ইউনিয়নের কুমারপুর আবদালপাড়া এলাকার মৃত নূরল হকের ছেলে।

    পুলিশ জানায়, দৌলতপুরে শ্বশুর আব্দুস সালামের বাড়িতে বেড়াতে আসেন মকছেদুল। গতকাল মঙ্গলবার বিকেলে পাশের বাড়ির প্রতিবন্ধী ওই যুবতীকে বাসায় একা পেয়ে মকছেদুল ধর্ষণ করে। এসময় মেয়েটির চিৎকারে তার মা ও স্থানীয়রা এসে মকছেদুলকে আটক করে থানায় খবর দিলে পুলিশ তাকে আটক করে।

    এ ঘটনায় বুধবার সকালে প্রতিবন্ধী ওই যুবতীর মা থানায় বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পর মকছেদুলকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

    বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানান, সকালে ধর্ষণের শিকার যুবতীর মা বাদী হয়ে মকছেদুলের নাম উল্লেখ করে থানায় মামলা করলে তাকে গ্রেফতার করা হয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ