ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ
  • ২০১টি ভুয়া আইডি নিয়ে সেতুমন্ত্রীর দুশ্চিন্তা

    ২০১টি ভুয়া আইডি নিয়ে সেতুমন্ত্রীর দুশ্চিন্তা
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তির নামে ফেসবুকে ভুয়া আইডি খুলে মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলছে কিছু অসাধুচক্র। সেই চক্রের মধ্যে পড়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

    তার নিজের নামে ২০১টি ভুয়া ফেসবুক আইডি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন ওবায়দুল কাদের। শনিবার (১ মে) নিজের সরকারি বাসভবনে ব্রিফিংয়ে ভুয়া আইডির বিষয় তুলে ধরেন তিনি।

    এ সময় ওবায়দুল কাদের বলেন, সম্প্রতি আমার নামে ফেসবুকে ২০১টি ভুয়া আইডি দেখা যাচ্ছে। এসব ভুয়া আইডি থেকে কে বা কারা উদ্দেশ্যমূলকভাবে বিভিন্ন বক্তব্য ও ছবি আপলোড করছে, যা আইনসিদ্ধ নয়।

    আমার ফেসবুক আইডি ভেরিফায়েড। ভেরিফায়েড আইডি ছাড়া অন্য সব ভুয়া আইডি থেকে প্রচারিত বক্তব্য, ছবি কিংবা কোনো কমেন্টের বিষয়ে মানুষকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

    সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভেরিফায়েড আইডি: https://www.facebook.com/obaidulqd


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ