ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • নৌকায় সিলসহ ব্যালট কেন্দ্রে দিতে গিয়ে ধরা ২ রিটার্নিং কর্মকর্তা

    নৌকায় সিলসহ ব্যালট কেন্দ্রে দিতে গিয়ে ধরা ২ রিটার্নিং কর্মকর্তা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     

     

     

    সিলেটের জকিগঞ্জের একটি ভোটকেন্দ্রের সামনে থেকে সিল দেয়া ব্যালেটসহ আটক করা হয়েছে দুই সহকারি রিটার্নিং কর্মকর্তাকে।

    পুলিশ জানিয়েছে, তারা সিলমারা ব্যালট গাড়িতে করে নিয়ে কাজলসার ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে পৌঁছে দিচ্ছিলেন।

    ভোট শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে সিলেটের জেলা প্রশাসক (ডিসি) এম কাজী এমদাদুল ইসলাম ও পুলিশ সুপার (এসপি) ফরিদ উদ্দিন ওই দুইজনকে আটক করেন।

    এ ঘটনায় কাজলসার ইউনিয়নের ভোট স্থগিত করা হয়। আটক দুজন হলেন আরিফুল হক ও সাদমান সাকিব।

    এসপি বলেন, ‘জকিগঞ্জের ৯ ইউনিয়নে ভোট চলছিল। এর মধ্যে কাজলসার ইউনিয়নের ৪ কেন্দ্রে উপজেলা নির্বাচন কার্যালয় থেকে ভোটার সংখ্যা অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক ব্যালট পেপার পৌঁছানো হয়নি বলে অভিযোগ আসছিল।

    ‘বুধবার দুপুর পর্যন্ত ইউনিয়নের মরিচা ভোটকেন্দ্রে ব্যালট পেপারের অভাবে ভোটাররা ভোট দিতে না পারায় বিষয়টি গোয়েন্দা সংস্থার নজরে আসে।’

    এসপি আরও বলেন, ‘এ সময় ইউনিয়নের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুল হকের সঙ্গে যোগযোগ করা হলে প্রশাসনের কর্মকর্তাদের জানান, তিনি নিজে প্রয়োজনীয় ব্যালট পেপার কেন্দ্রে নিয়ে যাচ্ছেন।’

    এরপর আরিফুল হক ও সাদমান সাকিব ব্যালট পেপার নিয়ে মরিচা ভোটকেন্দ্রে গেলে তার গাড়ি থেকে সিলমারা ৪০০ পেপার উদ্ধার করে পুলিশ। তাদের আটক করে থানায় নেয়া হয়।

    এসপি জানান, ওই ব্যালটগুলোর মধ্যে নৌকা এবং দুই সদস্য প্রার্থীর প্রতীকে সিল মারা ছিল। আরিফুল ও সাদমান আরও কিছু কেন্দ্রে সিলমারা ব্যালট নিয়ে যান বলে অভিযোগ পাওয়া গেছে।

     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ