ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্ত্রীর

     স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্ত্রীর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     

     


    জয়পুরহাটে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে ট্রাকের ধাক্কায় এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। বুধবার (৫ জানুয়ারি) দুপুরে জয়পুরহাট-জামালগঞ্জ রোডের বিহারীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত ব্যক্তির নাম হাজেরা খানম (৪০)। তিনি গতনশহর দ্বিমুখী দাখিল মাদরাসার শিক্ষক। তার স্বামী বজলুর রশিদ জয়পুরহাট সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক। তারা শহরের শাপলানগর এলাকার বাসিন্দা।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, স্বামীর মোটরসাইকেলের পেছনে বসে হাজেরা খানম দুপুরের দিকে বাড়িতে যাচ্ছিলেন। শহরের বাটার মোড় পার হয়ে জামালগঞ্জ রোডের বিহারীপাড়া এলাকায় পৌঁছালে হাজেরা অসাবধানতাবশত মোটরসাইকেল থেকে পড়ে যান। এ সময় পাশ দিয়ে যাওয়া একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ও স্বামী বজলুর রশিদ তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিলে চিকৎসক মৃত ঘোষণা করেন।

    জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, শিক্ষক হাজেরা খানম মোটরসাইকেল থেকে পড়ে গেলে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এরপর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিক্ষকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ