ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • থানায় বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ চেয়ার

    থানায় বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ চেয়ার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বীর মুক্তিযোদ্ধাদের জন্য সিলেট জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। সব থানা ও পুলিশ সুপারের কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধাদের জন্য রাখা হয়েছে বিশেষ চেয়ার। কোনো সেবা নিতে মুক্তিযোদ্ধারা থানায় গেলে নির্ধারিত এই চেয়ারে বসবেন।

    সোমবার সিলেট জেলার ১১টি থানায় এই বিশেষ চেয়ার বসানো হয়েছে।  

    সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, যাদের বীরত্বপূর্ণ অবদানের কারণে আজকের এই বাংলাদেশ, সেসব বীর সন্তানদের সম্মানার্থে এই ক্ষুদ্র প্রয়াস। যদিও তাদের ঋণ কোনোদিন শোধ হওয়ার নয়।  

    গত ১৬ ডিসেম্বর সিলেট জেলা পুলিশ লাইন্সে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে জেলার ১১ থানায় ‘বীর মুক্তিযোদ্ধার আসন’ নামাঙ্কিত সংরক্ষিত আসন স্থাপনের নির্দেশ দেন মোহাম্মদ ফরিদ উদ্দিন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ