ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • সেতুমন্ত্রী ও তার স্ত্রী আমাকে হত্যা করতে চায়: কাদের মির্জা

    সেতুমন্ত্রী ও তার স্ত্রী আমাকে হত্যা করতে চায়: কাদের মির্জা
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাস দিয়ে ফের তোলপাড় সৃষ্টি করেছেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

    ওই স্ট্যাটাসে আওয়ামী লীগের উচ্চপর্যায়ের কয়েকজন নেতার নাম নিয়ে অভিযোগ আনেন, এসব নেতারা তাকে ও তার ছেলেকে হত্যা করতে চায়।

    শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় নিজের ফেসবুক আইডিতে এমন বিস্ফোরক স্ট্যাটাস দেন কাদের মির্জা, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। তবে এর প্রায় ৪ ঘন্টা পর পোস্টটি মুছে দেয়া হয়। কাদের মির্জার টাইমলাইনে পোস্টটি আর খুঁজে পাওয়া যায়নি।

    কিন্তু ততক্ষণে স্ট্যাটাসটির স্ক্রিনশট নিয়ে অনেকেই নিজেদের টাইমলাইনে শেয়ার করেছেন।

    ফেসবুকে কাদের মির্জা লিখেছিলেন, ‘ওবায়দুল কাদের, তার স্ত্রী ইসরাতুন্নেসা কাদের, সাংসদ একরামুল করিম চৌধুরী ও সাংসদ নিজাম হাজারীর নির্দেশে সন্ত্রাসী মিজানুর রহমান বাদল, ফখরুল ইসলাম রাহাত, আজম পাশা রুমেল, বাসস্ট্যান্ডের চাঁদাবাজ সবুজ, টেকের মাদক সম্রাট সবুজ, মাহবুবুর রশিদ মঞ্জু, কচি, খিজির হায়াত, আরিফ, আলাল, ঢাকার চাঁদাবাজ জুয়েল, ভূমি দস্যু শাহিন, টাকা চোর রিমন, সন্ত্রাসী কানা রাজ্জাক, দাগনভুঁঞার সন্ত্রাসী জহিরুল ইসলাম তানভীর, রবেন্স, রনী, লিংকন, রিয়াদ এরা আমি ও আমার সন্তানকে হত্যার জন্য সক্রিয় ভাবে  মাঠে নেমেছে। আপনারা আমি ও আমার সন্তানের জন্য দোয়া করবেন। আবদুল কাদের মির্জা, মেয়র, বসুরহাট পৌরসভা।’


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ