ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর
  • ফ্রান্সে করোনাভাইরাসের নতুন ধরন ‘আইএইচইউ’ শনাক্ত

    ফ্রান্সে করোনাভাইরাসের নতুন ধরন ‘আইএইচইউ’ শনাক্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশ্ব যখন করোনাভাইরাসের অতিসংক্রামক ধরন ওমিক্রনের বিরুদ্ধে লড়াই করছে, তখন ফ্রান্সে করোনাভাইরাসের নতুন ধরন বি.১.৬৪০.২ শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। ধরনটির নাম দেওয়া হয়েছে 'আইএইচইউ'।

    জানা গেছে, ফ্রান্সের জীবাণু গবেষণা সংস্থা আইএইচইউ মেডিটেরানির গবেষকরা ১২ জনের নমুনায় ধরনটি শনাক্ত করেছেন, যারা আফ্রিকা মহাদেশের ক্যামেরুনে ভ্রমণ করেছেন।

    গবেষকরা জানান, করোনাভাইরাসের 'আইএইচইউ' ধরনটিতে অন্তত ৪৬টি মিউটেশন হয়েছে। তাই এর জন্য করোনার টিকাগুলো কার্যকর নাও হতে পারে।

    তবে নতুন ধরনটি কতটা সংক্রামক তা এখনও জানাননি গবেষকরা।

    এক টুইটার পোস্টে মহামারি বিশেষজ্ঞ এরিক ফেইগল ডিং বলেন, করোনার নতুন ধরন একের পর এক আসতে থাকবে। তার মানে এই নয় যে, সবগুলো ভয়ঙ্কর। মূল ভাইরাসের সঙ্গে মিউটেশন করে সংখ্যা বৃদ্ধি করার ক্ষমতার ওপর নির্ভর করে তা কতটা বিপজ্জনক হয়ে উঠবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ