ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল
  • ছাত্রলীগের সমাবেশে কিশোরদের ব্যবহার, সমালোচনার ঝড়

    ছাত্রলীগের সমাবেশে কিশোরদের ব্যবহার, সমালোচনার ঝড়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     

    জেলা ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে বিভিন্ন স্কুল থেকে শিক্ষার্থীদের দিয়ে ছাত্রলীগের সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা। এ নিয়ে বিভিন্ন মহলে সমালোচনার ঝড়।

    মঙ্গলবার (০৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বরগুনা জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জেলা ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলার বিভিন্ন স্কুলের ইউনিফর্ম পড়া শিক্ষার্থীদের উপস্থিতি দেখা গেছে।

    নাম প্রকাশে অনিচ্ছুক এক সিনিয়র শিক্ষক বলেন, বরগুনা জেলা ছাত্রলীগের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রায় কিশোরদের ব্যবহারের ঘটনায় সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নিতে হবে। রাজনৈতিক দলগুলো তা যথাযথভাবে বাস্তবায়ন করবে।

    এ বিষয়ে এক শিক্ষার্থীর বাবা বলেন, স্কুল থেকে রাজনৈতিক প্রোগ্রামে নেওয়া হয় আমাদের কিশোরদের। এতে করে লেখাপড়ায় মনোযোগ নষ্ট হয় কিশোরদের। এদের মধ্যে এক ধরনের রাজনৈতিক মনোভাব সৃষ্টি হয়। ভবিষ্যতে এদের জন্য এসব ভাবনা বিপদ ডেকে আনতেও পারে।  

    জেলা আওয়ামী লীগের এক নেতা বলেন, গৌরবময় ভাষা আন্দোলন থেকে সব আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেওয়া বাংলাদেশের বৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের আজ ৭৪তম জন্মদিন। স্কুল থেকে কিশোরদের জনসভায় নিয়ে আসা খুবই দু:খজনক।  

    তিনি আরও বলেন, আমার রাজনৈতিক ক্যারিয়ারে এমন দৃশ্য কখনো দেখতে হয়নি।

    বরগুনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হোসাইন জানান, স্কুল পর্যায় আমাদের কোনো ছাত্রলীগের কমিটি দেওয়া হয়নি। কোনো শিক্ষার্থীদের স্কুল থেকে জোর করে প্রোগ্রামে আনা হয়নি। যারা এসেছে, তাদের ব্যক্তিগত ইচ্ছায় এসেছে। ছাত্রলীগের প্রোগ্রামে সবাই আসতে পারে, কারও জন্য বিধিনিষেধ নেই। তবে এ সময় স্কুল থেকে কিশোরদের শোভাযাত্রায় নিয়ে আসার বিষয়ে কোনো ধরনের বক্তব্য দিতে রাজি হননি তিনি।

    রাজনৈতিক কর্মসূচিতে কিশোরদের ব্যবহারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বরগুনা-১ (সদর-আমতলী-তালতলী) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর। তিনি বলেন, রাজনৈতিক কর্মসূচিতে কিশোরদের ব্যবহার করা উচিত না। তবে, ছড়িয়ে-ছিটিয়ে কিশোররা আসতেই পারে। যদি কোনো স্কুলশিক্ষক বা কিশোরদের অবিভাবক আপনাদের কাছে অভিযোগ করেন, তাহলে আপনারা নিউজ করে দিন। আমাকে কেন বিপদে ফেলেন?

    সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরগুনার চেম্বার অব কমার্সের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবীর।  

    সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব মৃধা, বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বরগুনা সদর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আব্বাস হোসেন মন্টু মোল্লা, বরগুনার সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ও বরগুনা পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া, বরগুনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএম আব্দুর রশিদ প্রমুখ।  

    সমাবেশে সভাপতিত্ব করেন বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি অ্যাডভোকেট জুবায়ের আদনান অনিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন বরগুনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হোসাইন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ