ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া  র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু 
  • বরিশালে ডায়রিয়ার প্রকোপের জন্য দায়ী ‘ই-কোলাই’ ব্যাকটেরিয়া

    বরিশালে ডায়রিয়ার প্রকোপের জন্য দায়ী ‘ই-কোলাই’ ব্যাকটেরিয়া
    ছবি : প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ই-কোলাই’ ব্যাকটেরিয়ার কারণেই বরিশালে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে বলে জানিয়েছে আইইডিসিআর। বরিশাল ও বরগুনার বিভিন্ন উৎসের পানি পরীক্ষা করে ডায়রিয়ার জন্য দায়ী ‘ই-কোলাই’ ব্যাকটরিয়ার অস্তিত্ব পায় সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণাকারী প্রতিষ্ঠানটি। অনাবৃষ্টি ও মিঠা পানির প্রবাহের অভাবে বিভিন্ন উৎসের পানিতে লবণাক্ততা বাড়ায় দক্ষিণাঞ্চলে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়তে শুরু করে।

    তবে গত ২৪ ঘণ্টায় ‍এই প্রকোপ কিছুটা কমতে শুরু করেছে। ‍এই সময়ে দক্ষিণাঞ্চরের সরকারি হাসপাতালগুলোতে রোগী ভর্তির সংখ্যা আগের দিনের তুলনায় কিছুটা হলেও কমেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

    শনিবার দুপুরের পূর্ববর্তী ২৪ ঘণ্টায় এ অঞ্চলের ৬ জেলার সরকারী হাসপাতালগুলোতে নতুন করে সাড়ে ৮শ নারী-পুরুষ ও শিশু ডায়রিয়া চিকিৎসা গ্রহণ করে। আগের ২৪ ঘণ্টায় সংখ্যাটা ছিল ৮৯৬। সে হিসেবে দক্ষিণাঞ্চলে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৫ হাজার ২৩৯ জনে। মারা গেছেন ১২ জন ডায়রিয়া রোগী।

    এদিকে আক্রান্তদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। প্রয়োজনীয় জনবল সংকটে মারাত্মক দুর্ভোগে পড়েছেন রোগীরা। ‍এ অবস্থায় শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালেও বয়স্ক ডায়রিয়া রোগীদের চিকিৎসা দেয়ার অনুরোধ জানিয়েছেন সিভিল সার্জন। পাশাপাশি গোসল, হা‍ঁড়ি-পাতিল ধোয়াসহ সব কাজে টিউবওয়েলের পানি ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি।

    সম্প্রতি বরিশাল ও বরগুনার বিভিন্ন উৎসের পানি পরীক্ষা করে ডায়রিয়ার জন্য দায়ী ‘ই-কোলাই’ ব্যাকটরিয়ার অস্তিত্ব পায় আইইডিসিআর। 

    প্রসংগত, গত সাড়ে তিন মাসে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে বরিশাল জেলায় পাঁচ হাজার ৫২৯, পটুয়াখালীতে ৯ হাজার ১৩৮, ভোলায় ১০ হাজার ৫১৭, পিরোজপুরে চার হাজার ৯৮২, বরগুনায় ছ’হাজার ৫৬৬ এবং ঝালকাঠিতে চার হাজার ৬২৮ জন। মারা গেছে বরিশালে পাঁচ, পটুয়াখালীতে চার এবং বরগুনায় তিন জন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ