ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • মঠবাড়িয়ায় হিন্দু বাড়িতে হামলার প্রতিবাদে মানববন্ধন

    মঠবাড়িয়ায় হিন্দু বাড়িতে হামলার প্রতিবাদে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় নির্বাচনের একদিন আগে নৌকা মার্কার সমর্থন করার হিন্দু বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বিকেলে উপজেলার খেজুরবাড়িয়া গ্রামের চিত্ত রঞ্জন বেপারীর বাড়িতে এ ঘটনা ঘটে। এঘটনার প্রতিবাদে বিকেল ৫ টায় ওই বড়ির সম্মূখ সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। ঘন্টাব্যপী এ মানববন্ধনে শিক্ষক নেতা বীর মুক্তিযোদ্ধা সুনীল সমাদ্দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সঞ্জীব বেপারী, অজিত রায়, নিত্য নন্দন চক্রবর্তী, বিপ্লব মিত্র প্রমুখ।

    বক্তারা বলেন, নৌকা মার্কার সমর্থন করায় বিদ্রোহী প্রার্থীর কর্মিরা স্থানীয় বাসিন্দা রঞ্জন মিস্ত্রী (৫০) কে ধাওয়া করে। এসময় তিনি প্রাণ বাঁচাতে চিত্ত রঞ্জন বেপারীর ঘরে আশ্রয় নেয়। সেখানে গিয়ে হামলকারিরা তাকে হাতুরী পেটা করে। তাকে বাঁচাতে গিয়ে চিত্ত রঞ্জন বেপারীর স্ত্রী আরতী রানী (৬০) আহত হন।

    পরে ওই ঘরে বস্তায় থাকা ধান এলোমেলো করে মাটিতে ফেলে দেয়। আহতদেও স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
    মঠবাড়িয়া থনার ওসি মুহা.নূরুল ইসলাম বাদল বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ