ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • পিরোজপুরে ছাত্রলীগের জন্মদিন উদযাপন

    পিরোজপুরে ছাত্রলীগের জন্মদিন উদযাপন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ ছাত্রলীগের জন্মদিন উৎযাপন উপলক্ষে ৭৪ পাউন্ডের কেক কেটেছে পিরোজপুর জেলা ছাত্রলীগ। মঙ্গলবার দুপুরে জন্মদিন উপলক্ষে র‌্যালিটি জেলা স্টেডিয়াম থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাউন ক্লাব স্বাধীনতা মঞ্চে শেষ হয়।

    জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম টিটুর নেতৃত্বে র‌্যালিতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও পিরোজপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ কে এম এ আউয়াল, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌর মেয়র আলহাজ¦ হাবিবুর রহমান মালেক, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ¦ মুজিবুর রহমান খালেক, পৌর কাউন্সিলর সাদউল্লাহ লিটন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মানিক, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাসেল পারভেজ রাজ, সাধারণ সম্পাদক সুমন সিকদার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইরতিজা হাসান রাজুসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

    র‌্যালি শেষে টাউন ক্লাব স্বাধীনতা মঞ্চে মুক্তিযুদ্ধ ও বিভিন্ন সময় নিহত নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজান পরিচালনা করেন পৌর কবরস্থানের ইমাম ও খতিব মাওলানা মো: মিজানুর রহমান।  

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ