ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা দল থেকে বহিষ্কার হলেন এমপি নজরুল, আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি
  • ডা. মুরাদের বিরুদ্ধে ফের মামলার আবেদন

    ডা. মুরাদের বিরুদ্ধে ফের মামলার আবেদন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানসহ দুজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করা হয়েছে।  মামলার অপর আসামি হলেন মহিউদ্দিন হেলাল নাহিদ (ইউটিউবার নাহিদ রেইন্স)।

    সোমবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সামছ জগলুল হোসেনের আদালতে বাংলাদেশ ইয়ুথ ফোরামের নেতা মোহাম্মদ সাইদুর রহমান এ আবেদন করেন।
     
    মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা ফেসবুক লাইভে জিয়া পরিবার ও ব্যারিস্টার জাইমা রহমান সম্পর্কে অত্যন্ত কুরুচিপূর্ণ ও অশ্লীল ভাষা ব্যবহার করেছেন, যা নারীবিদ্বেষী এবং যে কোনো নারীর জন্য মর্যাদাহানিকর।

    আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে নথি পর্যালোচনা শেষে আদেশ দেবেন বলে জানান।

    গত ১২ ডিসেম্বর একই আদালতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ওমর ফারুক ফারুকী একই অভিযোগে তাদের বিরুদ্ধে মামলার আবেদন করেন। এর একদিন পরেই আদালত মামলার আবেদনটি খারিজ করে দেন।

    সম্প্রতি একটি ভার্চুয়াল টকশোতে তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন মুরাদ। এ নিয়ে সমালোচনায় ঝড় ওঠে। এরপর ঢাকাই সিনেমার এক নায়িকাকে অবমাননাকর মন্তব্যের অডিও ফাঁসের জেরে প্রতিমন্ত্রিত্ব আর দলীয় পদ হারাতে হয় মুরাদকে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ