ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • ইন্দুরকানীতে বিএনপির সভাপতি কারাগারে

    ইন্দুরকানীতে বিএনপির সভাপতি কারাগারে
    বিএনপি নেতা আঃ লতিফ ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ইন্দুরকানীতে আওয়ামীলীগ অফিসে অগ্নিকান্ডের ঘটনার মামলায় ৮ বছর পর উপজেলা বিএনপির সভাপতি  আঃ লতিফ হাওলাদারকে কারাগারে পাঠিয়েছে আদালত।

    সোমবার পিরোজপুর চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেড আদালতে ইন্দুরকানী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আঃ লতিফ হাওলাদার হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তার জামিন না মঞ্জুর  করে কারগারে পাঠায়।

    গত ২০১৩ সালে বিএনপি জোটের নিরপেক্ষ সরকারের দাবীতে আন্দোলনের সময়  স্থানীয় আওয়ামীলীগ অফিসে দূবৃত্তদের দেয়া অগ্নিকান্ডের ঘটনায়  স্থানীয় বিএনপি জামায়তের প্রায় ২৬ জনের নামে মামলা করেন উপজেলা আওয়ামীলীগের তখনকার সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি  মৃধা মো. মনিরুজ্জামান।  

    বিএনপি নেতার জামিন না মঞ্জুরের বিষয় পিরোজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন জানান, একটি মিথ্যা ও ষড়যন্ত্রমুলক মামলায়  ইন্দুরকানী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আঃ লতিফ হাওলাদারের জামিন না মঞ্জুর করে কারগারে পাঠানো হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে তার মুক্তি দাবী করছি।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ