ঢাকা বুধবার, ০৬ মে ২০২৬

Motobad news

৫ম ধাপের ইউপি নির্বাচন: ২০ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

৫ম ধাপের ইউপি নির্বাচন: ২০ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে ঢাকা বিভাগের জন্য ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। আজ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ ও আচরণবিধি প্রতিপালনের জন্য বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ২০ জন কর্মকর্তাকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরো জানানো হয়, সোমবার (৩ জানুয়ারি) থেকে ৬ জানুয়ারি পর্যন্ত তাদের ঢাকা বিভাগে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা অর্পণ করা হলো। নিয়োগ পাওয়া এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা আজ পূর্বাহ্নে ঢাকার বিভাগীয় কমিশনারের কাছে আবশ্যিকভাবে যোগদান করতে বলা হয়েছে। বিভাগীয় কমিশনার প্রয়োজনীয়তার নিরিখে তার অধিক্ষেত্রে যোগদান করা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব বণ্টন করবেন।  

 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন