ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • মদ্যপানে রুয়েট শিক্ষার্থীর মৃত্যু

    মদ্যপানে রুয়েট শিক্ষার্থীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক শিক্ষার্থী মদ্যপানে মারা গেছেন। রোববার দিবাগত রাত ১টা ১৫ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতালের চিকিৎসক বিষয়টি নিশ্চিত করেছে।

    এ বিষয়ে পুলিশ বাদী হয়ে নগরীর মতিহার একটি অপমৃত্যুর মামলা করেছে। এ তথ্য নিশ্চিত করেছেন, মতিহার থানার ওসি আনোয়ার হোসেন তুহিন।

    মারা যাওয়া শিক্ষার্থীর নাম মাসুরুর মুহিত। মুহিতের বাড়ি সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার মুকন্দগাঁতী গ্রামে।

    মামলা সূত্রে জানা গেছে, মুহিত রুয়েট যন্ত্রকৌশল বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। তিনি রাজশাহী নগরীর তালাইমারি বিএসবি ছাত্রাবাসে থাকতেন। গত রোববার রাত ৮টা ১৫ মিনিটে অসুস্থ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজের ১৬নং ওয়ার্ডে ভর্তি করা হয় তাকে।

    সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টা ১৫ মিনিটে তার মৃত্যু হয়। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, অতিরিক্ত মদ্যপানে তার মৃত্যু হয়েছে।

    ওসি জানান, ওই শিক্ষার্থী অতিরিক্ত মদ্যপান করে নাকি ভেজাল মদ খেয়ে মারা গেছে সেটি লাশের ময়নাতদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত বলা যাচ্ছে না।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ