ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • বিশ্বে করোনা শনাক্ত ছাড়াল ২৯ কোটি

    বিশ্বে করোনা শনাক্ত ছাড়াল ২৯ কোটি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ২৩ হাজার ৫০৬ জন। এ নিয়ে ভাইরাসটিতে মোট শনাক্ত হয়েছেন ২৯ কোটি ৬ লাখ ৩১ হাজার ৯১১ জন।

    এ ছাড়া নতুন করে মৃত্যু হয়েছে ২ হাজার ৯৫১ জনের। বিশ্বজুড়ে মোট মৃত্যু হয়েছে ৫৪ লাখ ৬০ হাজার ৩০১ জন।

    সোমবার (৩ জানুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

    এদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৫ হাজার ১২২ জন এবং মারা গেছেন ১৬২ জন। রাশিয়ায় মারা গেছেন ৮১১ জন এবং সংক্রমিত হয়েছেন ১৮ হাজার ২৩৩ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৫৮ হাজার ৪৩২ জন এবং মারা গেছেন ৯১ জন। যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৫৮৩ জন এবং মারা গেছেন ৭৩ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ৬১ হাজার ৪৬ জন এবং মারা গেছেন ১৩৩ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৬৩৬ জন এবং মারা গেছেন ৫২ জন। ইউক্রেনে আক্রান্ত হয়েছেন প্রায় ২ হাজার মানুষ এবং মারা গেছেন ৯৮ জন। ব্রাজিলে মারা গেছেন ৩২ জন এবং সংক্রমিত হয়েছেন ১ হাজার ৭২১ জন।

    এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ইরানে ৪১ জন, তুরস্কে ১২৯ জন, পোল্যান্ডে ৩৩ জন, দক্ষিণ আফ্রিকায় ৩০ জন, মেক্সিকোতে ২২১ জন এবং ভিয়েতনামে ২২১ জন মারা গেছেন।

    উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ