ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ বরিশাল সওজের ফেরি বিভাগ, ১০ জনের কাঁধে ৭০ জনের কাজ ঝালকাঠিতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাত লাখ টাকা ও চারটি মোবাইল ছিনতাইয়ের অভিযোগ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার
  • উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে

      উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী ২০ নম্বর রোহিঙ্গা করোনা আইসোলেশন সেন্টারে লাগা আগুন রাত ৯টার দিকে নিয়ন্ত্রণে এসেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ ঘটনায় করোনা আইসোলেশন সেন্টার পুড়ে গেছে। তবে তাৎক্ষণিক হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

    বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশের পুলিশ সুপার (এসপি) নাঈমুল হক।

    তিনি জানান, ক্যাম্পের একটি করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ৭টার দিকে উখিয়া বালুখালী ২০ ক্যাম্পে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) পরিচালিত করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। খবর পেয়ে এপিবিএন ও ফায়ার সার্ভিসের দলসহ ক্যাম্পের লোকজন এগিয়ে এসে আগুন নেভাতে কাজ করে। অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। 

    উখিয়া বালুখালী ক্যাম্পের নেতা সুলতান আহমদ জানান, রোববার হঠাৎ ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে চিৎকার শুনে লোকজন এগিয়ে এসে পুলিশের সহায়তায় ফায়ার সার্ভিস আগুন নেভাতে সক্ষম হয়। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ