ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • তিন জেলায় সম্মেলনের তারিখ ঘোষণা আওয়ামী লীগের

    তিন জেলায় সম্মেলনের তারিখ ঘোষণা আওয়ামী লীগের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাবনা, নাটোর ও সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত চিঠিতে তিন জেলায় সম্মেলনের তারিখ চূড়ান্ত করা হয়েছে।

    চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৯ ফেব্রুয়ারি পাবনা, ২০ ফেব্রুয়ারি নাটোর ও ২৮ ফেব্রুয়ারি সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলের তারিখ নির্ধারণ করা হয়েছে।

    চিঠিতে আরও বলা হয়েছে, জেলার মেয়াদোত্তীর্ণ সকল সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল শেষ করে জেলা আওয়ামী লীগের কাউন্সিল সম্পন্ন করার সাংগঠনিক নির্দেশনা প্রদান করা হচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উপরোক্ত নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।

    চিঠির অনুলিপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বরাবরও ইস্যু করা হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ