ঢাকা মঙ্গলবার, ০৫ মে ২০২৬

Motobad news

যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

যুবলীগ নেতাকে গুলি করে হত্যা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও পরিবহন ব্যবসায়ী শামীম হোসেনকে (৩৮) গুলি করে হত্যা করার অভিযোগ ‍উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহতের চাচা আবদুল খালেক জানান, তার ভাতিজা শামীম নৌকার পক্ষে ভোট করেছিল বলেই নীলু চেয়ারম্যানের ছেলে ও তার সহযোগীদের দিয়ে তাকে গুলি করে হত্যা করেছে।

সদর থানার ওসি তদন্ত মনিরুজ্জামান মনির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ মঙ্গলবার রাতে নাজিরপুর নীলু মার্কেটের একটি দোকানে বসে শামীম গল্প করছিলেন। এ সময় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে আসামিদের ধরতে এলাকায় অভিযান চলছে।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন