ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • ‘এখনও সময় আছে ম্যাডামকে নিঃশর্ত মুক্তি দিন’

    ‘এখনও সময় আছে ম্যাডামকে নিঃশর্ত মুক্তি দিন’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, চিকিৎসার অভাবে ম্যাডাম খালেদা জিয়ার কিছু হলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা পালানোরও সুযোগ পাবেন না।

    মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেলে স্থানীয় শহীদ আলাউদ্দিন শিশুপার্ক চত্বরে জেলা বিএনপি আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। এর আগে একই দিন সকালে জেলা বিএনপি সমাবেশ শুরু হওয়ার আগেই দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে। এ সময় সভাস্থলের মঞ্চ ও চেয়ার ভাঙচুর করে দুর্বৃত্তরা। এতে পাঁচজন কর্মী আহত হন বলে জানায় জেলা বিএনপি।

    তিনি বলেন, তাই বলছি, এখনও সময় আছে ম্যাডাম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে তাঁকে বিদেশে পাঠিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করুন।

    জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়ার সভাপতিত্বে, সদস্য সচিব স্নেহাংসু সরকার কুট্টির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোটেক বিলকিস জাহান শিরিন, জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ-বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন প্রমুখ।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ