ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা দল থেকে বহিষ্কার হলেন এমপি নজরুল, আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি
  • কিশোরী ধর্ষণ, রিমান্ডে পুলিশ কনস্টেবল

    কিশোরী ধর্ষণ, রিমান্ডে পুলিশ কনস্টেবল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর মতিঝিলে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় উত্তরার আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কনস্টেবল শিমুল আহমেদের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীম রিমান্ডের এই আদেশ দেন।

    এদিন তাকে আদালতে হাজির করে মতিঝিল থানার ধর্ষণ মামলায় ৩ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।


    ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে  সোমবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় কনস্টেবল শিমুল আহমেদকে আটক করা হয় এবং রাতেই তার বিরুদ্ধে এই ধর্ষণ মামলা দায়ের করা হয়।

    এ বিষয়ে মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম জানান, এজিবি কলোনির একটি বাসায় থাকতো ওই কিশোরী। কনস্টেবল শিমুলের ২ মাস ধরে তার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। কিশোরীর বাবা-মা দুজনই চাকরি করেন। ঘটনার দিন বাসায় একা থাকায় শিমুল তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ তার পরিবারের।

    এসআই আরও বলেন, ভুক্তভোগী ওই কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ