ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ বরিশাল সওজের ফেরি বিভাগ, ১০ জনের কাঁধে ৭০ জনের কাজ ঝালকাঠিতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাত লাখ টাকা ও চারটি মোবাইল ছিনতাইয়ের অভিযোগ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার
  • দলবেঁধে ধর্ষণ মামলায় আটক ৩ জন রিমান্ডে

    দলবেঁধে ধর্ষণ মামলায় আটক ৩ জন রিমান্ডে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজারে নারীকে দলবেঁধে ধর্ষণের মামলায় গ্রেপ্তার ৩ জনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

    রোববার (২৭ ডিসেম্বর) বিকেল পৌনে ৫ টার দিকে কক্সবাজারের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর মোহাম্মদ ফারুকী এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন টুরিস্ট পুলিশের কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন। তিনি জানান, প্রত্যেকের ৫ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল।

     

    রিমান্ডপ্রাপ্তরা হলেন, কক্সবাজার শহরের দক্ষিণ বাহারছড়া এলাকার রেজাউল করিম শাহাবুদ্দিন (২৫), চকরিয়া উপজেলার ডুলাহাজারার উলুবনিয়া এলাকার মামুনুর রশীদ (২৮) ও কক্সবাজার শহরের পশ্চিম বাহারছড়া এলাকার মেহেদী হাসান (২১)।

    এ নিয়ে মামলায় মোট পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মাদারীপুরে গ্রেপ্তার হন মামলার প্রধান অভিযুক্ত আসামি আশিকুল ইসলাম আশিক। এর আগে র‌্যাবের হাতে গ্রেপ্তার হন মামলার এজাহারভুক্ত আরেক আসামি, হোটেল জিয়া গেস্ট ইনের ম্যানেজার রিয়াজ উদ্দিন ছোটন। গত শনিবার তার চার দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

    ভুক্তভোগী নারীর অভিযোগ, গত ২২ ডিসেম্বর শহরের কবিতা চত্বর রোড সংলগ্ন একটি ঘরে আটকে রেখে তাকে ধর্ষণ করা হয়। পরে সেখান থেকে ওই নারীকে নিয়ে যাওয়া হয় হোটেল-মোটেল জোনের জিয়া গেস্ট ইন নামের আবাসিক হোটেলে। দ্বিতীয় দফায় সেখানেও তিনি ধর্ষণের শিকার হন। এ ঘটনায় ২৩ ডিসেম্বর চারজনের নাম উল্লেখ করে ও ২-৩ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন ভুক্তভোগীর স্বামী।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ