ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা দল থেকে বহিষ্কার হলেন এমপি নজরুল, আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি
  • শেখ রাসেল ক্রীড়া চক্রের পক্ষ থেকে মানিকগঞ্জে শীতবস্ত্র হস্তান্তর

    শেখ রাসেল ক্রীড়া চক্রের পক্ষ থেকে মানিকগঞ্জে শীতবস্ত্র হস্তান্তর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মানিকগঞ্জে অসহায় শীতার্তদের মাঝে শেখ রাসেল ক্রীড়া চক্রের পক্ষ থেকে শীতবস্ত্র হস্তান্তর করা হয়েছে। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের সহযোগিতায় ১৫০০ কম্বল পুলিশ সুপারের নিকট হস্তান্তর করা হয়। সোমবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এসব কম্বল হস্তান্তর হয়।

    মানিকগঞ্জের পুলিশ সুপার মো. গোলাম আজাদ খান এসব শীতবস্ত্র গ্রহণ করেন। শেখ রাসেল ক্রীড়া চক্রের পক্ষ থেকে শীতবস্ত্র হস্তান্তর করেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান জনি। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী রানা।

    মাহবুবুর রহমান জনি জানান, ‌‘বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর এর সহযোগিতায় আজ এসব কম্বল পুলিশ সুপারের নিকট হস্থান্তর করা হয়।’

    তিনি আরও জানান, ‘শেখ রাসেল ক্রীড়া চক্রের মাধ্যমে শীতার্তদের মাঝে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।’


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ