ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • ডেঙ্গু আক্রান্ত আরও ১১ জন হাসপাতালে

    ডেঙ্গু আক্রান্ত আরও ১১ জন হাসপাতালে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১১ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে রাজধানীসহ সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ৮৪ জন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ৫১ জন ও বেসরকারি হাসপাতালে ৩৩ জন।

    স্বাস্থ্য অধিদপ্তর সোমবার (২৭ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নতুন হাসপাতালে ভর্তি হওয়া ১১ জনের মধ্যে ঢাকার সরকারি হাসপাতালে একজন ও বেসরকারি হাসপাতালে ছয়জন এবং ঢাকার বাইরের হাসপাতালের চারজন ভর্তি রয়েছেন।

    বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চলতি বছর (১ জানুয়ারি থেকে ২৭ ডিসেম্বর) পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ২৮ হাজার ৩৬৮ জন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে ১০৪ জন। আর হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ১৬৩ জন।

    এদিকে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত সর্বমোট হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে জানুয়ারি মাসে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে তে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন, আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ জন, অক্টোবরে ৫ হাজার ৪৫৮ জন, নভেম্বরে ৩ হাজার ৫৬৭ জন এবং ২৭ ডিসেম্বর পর্যন্ত ১ হাজার ১৪৬ জন ভর্তি হন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ