ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • লঞ্চে আগুন : ২৩ লাশ শনাক্তে স্বজনদের নমুনা সংগ্রহ চলছে

    লঞ্চে আগুন : ২৩ লাশ শনাক্তে স্বজনদের নমুনা সংগ্রহ চলছে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনায় দাফন হওয়া ২৩টি অজ্ঞাত লাশের পরিচয় শনাক্ত করতে স্বজনদের নমুনা সংগ্রহ চলছে। সোমবার (২৭ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টায় বরগুনা জেনারেল হাসপাতাল কেন্দ্রে অজ্ঞাত লাশ শনাক্ত করতে ঝালকাঠি, বরিশাল ও বরগুনার নিখোঁজদের স্বজনের নমুনা গ্রহণ শুরু হয়।

    নমুনা সংগ্রহের জন্য পুলিশের সিআইডি বিভাগের ডিএনএ পরীক্ষক রবিউল ইসলামের নেতৃত্বে ৪ সদস্যের মেডিকেল টিম বরগুনায় নমুনা সংগ্রহ করছে। এর আগে রোববার (২৬ ডিসেম্বর) রাত ৮টা থেকে বরগুনার বিভিন্ন এলাকায় পোটকাখালী গণকবরে ২৩ অজ্ঞাত লাশের পরিচয় শনাক্ত করতে স্বজনদের প্রতি নমুনা দেওয়ার আহ্বান জানিয়ে মাইকিং করে বরগুনা জেলা প্রশাসন।

     

    জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজদের স্বজনদের মাইকিং ও টেলিফোনের মাধ্যমে নমুনা দেওয়ার কথা জানানো হয়। নমুনা সংগ্রহে পুলিশের সিআইডি বিভাগ কাজ করছে। ডিএনএ টেস্টের মাধ্যমে অজ্ঞাত কারও পরিচয় শনাক্ত হলে স্বজনদের করব বুঝিয়ে দেওয়া হবে।

     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ