ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • দলের সিদ্ধান্ত আমার প্রতি অবিচার : পদ হারানো মঞ্জু

    দলের সিদ্ধান্ত আমার প্রতি অবিচার  : পদ হারানো মঞ্জু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক থেকে বাদ পড়ছেন সাবেক সংসদ সদস্য ও খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। মাত্র কয়েক দিন আগেই দলটি মহানগর কমিটি বাতিল করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। কমিটিতে তিনিই শুধু নন, তাঁর অনুসারীদের বাদ দেওয়া হয়। দলটির খুলনার শীর্ষ এই নেতা ঘোষিত কমিটি পুনর্বিবেচনার জন্য কেন্দ্রীয় কমিটির কাছে আবেদন করে সংবাদ সম্মেলন করেছিলেন।

    আজ শনিবার দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে অব্যাহতির বিষয়টি জানানো হয়। পরে বিকেলে অব্যাহতির বিষয়টি নিজেই নিশ্চিত করেন নজরুল ইসলাম মঞ্জু। তিনি দলের এ সিদ্ধান্ত ‘আমার প্রতি অবিচার’ বলে মন্তব্য করেন।

    এদিকে নজরুল ইসলাম মঞ্জুকে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পদ থেকে অব্যাহতির ঘটনায় তাঁর অনুসারী ও খুলনার রাজনীতিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দল অভ্যন্তরে মঞ্জুবিরোধীরা দলের সিদ্ধান্তে খুশি হলেও তাঁর অনুসারীরা অসন্তোষ প্রকাশ করেছেন। ইতিমধ্যে দলের একটি অংশ গণপদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে।

    নজরুল ইসলাম মঞ্জু অব্যাহতির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দলের এই সিদ্ধান্ত আমার প্রতি অবিচার। আমি দলের নেতাদের কাছে ২৯ পৃষ্ঠার আবেদন দিয়েছিলাম, সেটিও তদন্ত করে দেখা হয়নি। আমি যা করেছি, সচেতনভাবে করেছি। আমি কোনো মিথ্যা বিবৃতি দিইনি। পদলাভের জন্য কোনো কিছু করিনি। দলকে সুস্থ ধারার রাজনৈতিক দল হিসেবে গঠনের জন্য আমার পদক্ষেপ ছিল। আমি কোনো অসততার আশ্রয় নিইনি। সব সময় দুর্নীতি, দুর্বৃত্তায়নের বিরুদ্ধে সোচ্চার ছিলাম, এখনো আছি ও থাকব।’

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ