ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা দল থেকে বহিষ্কার হলেন এমপি নজরুল, আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি
  • বিএনপি নেতা এসএ খালেক আইসিইউতে

    বিএনপি নেতা এসএ খালেক আইসিইউতে
    এসএ খালেক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য এসএ খালেককে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    দ্বিতীয় বার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর শুক্রবার রাতে হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হন তিনি।

    এসএ খালেকের আত্মীয় জাকির হোসেন যুগান্তরকে জানান, এর আগে তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। দ্বিতীয় বার করোনায় আক্রান্ত হলে উনাকে শুক্রবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হার্ট অ্যাটাক করেন তিনি। তার অবস্থা মুমূর্ষু বলে জানান তিনি।

    এসএ খালেকের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার ছোট ছেলে এস এ সিদ্দিক সাজু।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ