ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা দল থেকে বহিষ্কার হলেন এমপি নজরুল, আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি
  • ময়লার গাড়ির ধাক্কায় ফের মৃত্যু

    ময়লার গাড়ির ধাক্কায় ফের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মৃত্যুর ঘটনা ঘটেছে। এবার প্রাণ গেছে ৬২ বছর বয়সী স্বপন কুমার সরকার নামে এক বৃদ্ধের।

    বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানী সুপার মার্কেটের পূর্ব পাশে মেয়র হানিফ ফ্লাইওভারের ঢালে এ ঘটনা ঘটে।

    স্বপন কুমারের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে। থাকতেন রাজধানীর গেন্ডারিয়ায়।

    ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহজাহান মিয়া জানান, ঘটনার বিস্তারিত জানতে আশপাশের সিসিটিভি ফুটেজ যাচাই করা হচ্ছে। বৃদ্ধকে চাপা দেওয়া গাড়ির চালক পালিয়ে গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হবে।

    এর আগে ২৪ নভেম্বর রাজধানীর গুলিস্তানে ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় নাঈম হাসান নামে নটর ডেমের এক শিক্ষার্থী নিহত হয়। পরের দিনই ঢাকা উত্তর সিটি করপোরেশনের এক ময়লার গাড়ির ধাক্কায় মৃত্যু হয় আহসান কবির খান নামে সাবেক এক সংবাদ কর্মীর।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ