ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা দল থেকে বহিষ্কার হলেন এমপি নজরুল, আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি
  • আরও ৩ দাবির বাস্তবায়ন চান ঢাবি’র ছাত্রীরা

    আরও ৩ দাবির বাস্তবায়ন চান ঢাবি’র ছাত্রীরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিবাহিত ছাত্রীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলে থাকার সিদ্ধান্ত হলেও আরও ৩ দাবি বাস্তবায়ন চান ছাত্রীরা। বুধবার (২২ ডিসেম্বর) রাতে গণমাধ্যমকে এ দাবি জানান তারা।

    শামসুন নাহার হল ছাত্র সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি জানান, হলে থাকার দাবিটি মেনে নেওয়ায় প্রশাসনকে ধন্যবাদ। তবে আমাদের বাকি যে ৩ দাবি সেগুলো’র বাস্তবায়ন চাই।

    বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল সংসদের সাধারণ সম্পাদক সাগুফতা বুশরা মিসমা বলছেন, স্থানীয় অভিভাবকের পরিবর্তে ‘জরুরি যোগাযোগ’ শব্দটি রাখা, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের দ্বারা হয়রানি এবং অসহযোগিতামূলক আচরণ বন্ধ করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা এবং অনাবাসিক ছাত্রীদের হলে প্রবেশের অধিকার পুনর্বহাল ও জরুরি প্রয়োজনে তাদের হলে অবস্থান করার দাবিগুলোও বাস্তবায়ন করতে হবে।

    এর আগে বুধবার (২২ ডিসেম্বর) সকালে অন্তঃসত্ত্বা ও বিবাহিত নারী শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে থাকতে না দেওয়ার বিধান বাতিল করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিমকোর্টের আইনজীবী শিশির মনির। ৩ কার্যদিবসের মধ্যে এ বিধি বাতিল না করলে হাইকোর্টে রিট আবেদন করা হবে বলেও জানান তিনি। এরপর ওই দিন রাতেই বিধানটি বাতিলের সিদ্ধান্ত নিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ