ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ বায়ুদূষণে বছরে ৮৮ হাজারের বেশি মানুষ মারা যান : জাবির গবেষণা
  • বাগেরহাটে ২ হাজার শীতার্ত মানুষের পাশে দাঁড়াল বসুন্ধরা গ্রুপ

    বাগেরহাটে ২ হাজার শীতার্ত মানুষের পাশে দাঁড়াল বসুন্ধরা গ্রুপ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাগেরহাটে দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে দুই হাজার শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ বুধবার সকালে শহরের জেলা পরিষদ অডিটোরিয়াম মাঠে কালের কণ্ঠ শুভসংঘের আয়োজনে হতদরিদ্র শীতার্তদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। এসময় বসুন্ধরার কম্বল পেয়ে আবেগাপ্লুত হন বাগেরহাটের শীতার্তরা।

    বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান ও পুলিশ সুপার কেএম আরিফুল হক উপস্থিত থেকে বসুন্ধরার এসব কম্বল বিতরণ করেন। অনুষ্ঠানে বাগেরহাট সদরের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, বাগেরহাট শুভসংঘের সভাপতি ও সরকারি পিসি কলেজের উপাধ্যক্ষ শেখ মোস্তাহিদুল আলম রবি, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাদু, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোরের প্রতিনিধি শেখ আহসানুল করিম, কালের কণ্ঠ বাগেরহাট প্রতিনিধি বিষনু প্রসাদ চক্রবর্ত্তী, বাংলানিউজ টোয়েন্টিফোরের বাগেরহাট প্রতিনিধি এসএস শোহানসহ বাগেরহাট শুভসংঘের সদস্যরা উপস্থিত ছিলেন।

    কম্বল পেয়ে ষাটোর্ধ্ব রহিমা বেগম বলেন, ‘বসুন্ধরা গ্রুপ কম্বল দেয়ায় আমি খুবই খুশি হয়েছি। খুব ঠাণ্ডায় এই কম্বল পেয়ে উপকার হইলো। আমি দরিদ্র মানুষ, শীতে কষ্ট পাছিল্লাম, এই কম্বল পেয়ে ভালো লাগছে।’ এসময় পঙ্গু সোলায়মান জানান, ‘আমি এই কম্বল পেয়ে খুশি। শীতে আর কষ্ট করতে হবে না। এজন্য বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানাই।’ শিশু সন্তানের নিয়ে কম্বল নিতে আসা দুই নারী শরিফা খাতুন ও হাসিনা খাতুন বলেন, ‘বাচ্চা নিয়া শীতে খুব কষ্টে ছিলাম। আমাদের কম্বল দেয়ায় বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানাই।’

    অনুষ্ঠানে বাগেরহাটের জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ আগত অতিথিরা দুই হাজার শীতার্ত মানুষকে সহযোগিতা করায় বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ ও সাধুবাদ জানান। তারা বলেন, শুধু কম্বল বিতরণই নয়, দেশের সংকটে দেশবাসীর পাশে থেকে হতদরিদ্রের বসুন্ধরা গ্রুপ সব সময় সহায়তা করে থাকে। বসুন্ধরা গ্রুপ তাদের এই সহায়তা অব্যাহত রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ