ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • পিরোজপুরে অগ্নিকান্ডে ৮টি দোকান ভস্মিভূতি

    পিরোজপুরে অগ্নিকান্ডে ৮টি দোকান ভস্মিভূতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    পিরোজপুর সদর উপজেলার পাঁচপাড়া বাজারে অগ্নিকান্ডের ঘটনার ঘটেছে। অগ্নিকান্ডে বাজারের ৮টি দোকান ভস্মিভূত হয়েছে। ক্ষতিগ্রস্থ লিটন শিকদারের দাবি রাজনৈতিক প্রতিহিংসার কারনে এমনটা হতে পারে। এই অগ্নিকান্ডে দেড় কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থ লিটনের।

    মঙ্গলবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আবু জাফর। 

    পুড়ে যাওয়া দোকানের মধ্যে ছিল পাঁচপাড়া বাজার সমিতির সভাপতি লিটন শিকদারের মেগাফিডের দোকান, মেশিনারী দোকান, গাড়ীর গ্যারেজ (যাতে নোহা গাড়ী ও মটরসাইকেল ছিল), লেড মেশিনের দোকান, ঔষধের দোকান, হেলাল হাওলাদারের ওয়ার্কসপ, চায়ের দোকান, বেলায়েত হোসেনের চায়ের দোকান। 

    ক্ষতিড়গ্রস্থ পাঁচপাড়া বাজার সমিতির সভাপতি লিটন শিকদার জানান, আগুনে পুড়ে আমার সব শেষ। কোন কিছুই আর বাকি নেই। সব শেষে পিরোজপুর ফায়ার সার্ভিস সময়মতো এসে দ্রæত কাজ না করলে আমাদের বাজারের সব দোকান পুড়ে যেতো। 

    পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আবু জাফর জানান, প্রথমে নাজিরপুর ফায়ার সার্ভিসকে ও পরে পিরোজপুর ফায়ার সার্ভিসকে জানানো হলে আমরা দ্রæত ঘটনাস্থলে পৌছাই। দুটি ইউনিট ও জনগনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়। অগ্নিকান্ডের সূত্রপাতের উৎস পাওয়া যায়নি। আর ক্ষয়ক্ষতির পরিমান বেশি হওয়ায় তদন্ত না করে কিছুই বলা যাবে না।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ