ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • আজ রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেবে জাসদ

    আজ রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেবে জাসদ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। আজ বুধবার (২২ ডিসেম্বর) বিকেলে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাথে সংলাপের কথা রয়েছে।

    তবে এই বৈঠককে সংলাপ বললেও রাষ্ট্রপতির দপ্তর থেকে জাসদকে আনুষ্ঠানিক যে আমন্ত্রণপত্র দেওয়া হয়েছে তাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার বিষয়টিকে মতবিনিময় বলে উল্লেখ করা হয়েছে।

    ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক দল হিসেবে রয়েছে জাসদ। সংলাপে জাসদের সভাপতি হাসানুল হক ইনুর নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধিদলের বঙ্গভবনে যাওয়ার কথা রয়েছে। নির্বাচন কমিশন গঠনে সংবিধানের আলোকে আইন প্রণয়নের ওপরই তারা গুরুত্ব দেবে বলে আভাস পাওয়া গেছে।

    কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি। আগের দুইবারের মতো এবারও নতুন ইসি গঠনে আলোচনা করে পরামর্শ নেওয়ার জন্য রাষ্ট্রপতি নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানাচ্ছেন। তবে, আগের দুই সংলাপে অংশ নিলেও এবার রাষ্ট্রপতির সংলাপে অংশ নিচ্ছে না বিএনপি।

    এর আগে, গত সোমবার বিকেলে প্রথম দিনের সংলাপে যোগ দেয় জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন, দলের সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ চৌধুরী, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, অ্যাডভোকেট সালমা ইসলাম। এ ছাড়াও ছিলেন দলের মহাসচিব মজিবুল হক চুন্নুসহ সংসদের বিরোধীদলীয় চীফ হুইপ মশিউর রহমান রাঙ্গা।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ