ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • সংলাপের চিঠি পেলে সিদ্ধান্ত নেবে বিএনপি

    সংলাপের চিঠি পেলে সিদ্ধান্ত নেবে বিএনপি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সংলাপের আমন্ত্রণ বিএনপি এখনও পায়নি বলে জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চিঠি পেলে সিদ্ধান্ত নেবে বিএনপি।

    মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাতে রাজধানীর বনানীতে স্বেচ্ছাসেবী সংগঠন অর্পণের আয়োজনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে মির্জা ফখরুল এ কথা বলেন।

     

    তিনি বলেন, রাষ্ট্রপতির পক্ষ থেকে সংলাপের কোনো চিঠি এখনও পায়নি বিএনপি। চিঠি পেলে স্ট্যান্ডিং কমিটিতে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

    এ সময় বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান, মহাসচিবের ব্যক্তিগত সহকারী ও কৃষক দল নেতা মো. ইউনুস আলী উপস্থিত ছিলেন।

    রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের মধ্য দিয়ে নির্বাচন কমিশন (ইসি) গঠনে উদ্যোগী হয় বঙ্গভবন। রাজনৈতিক দলগুলোর মতামত ও পরামর্শের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন সম্ভব বলে মনে করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ