ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা দল থেকে বহিষ্কার হলেন এমপি নজরুল, আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি
  • স্বরূপকাঠির সুটিয়াকাঠিতে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

    স্বরূপকাঠির  সুটিয়াকাঠিতে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্বরূপকাঠির মিয়ারহাট বন্দরের ধর্ণাঢ্য ব্যবসায়ী  আজমল হোসেন (৪৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। 

    রোববার রাতে তার সুটিয়াকাঠির বাড়িতে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সোমবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠিয়েছেন। নেছারাবাদ(স্বরূপকাঠি) থানার ওসি আবির মোহাম্মদ হোসেন বলেন, থানায় অপমৃত্যুর মামলা রেকর্ড করে আজমলের লাশ মর্গে পাঠানো হয়েছে। সুটিয়াকাঠি গ্রামের লুৎফর রহমানের পুত্র ও মিয়ারহাটের ধর্নাঢ্য ব্যবসায়ী আজমলের মৃত্যুকে এলাকার মানুষ রহস্যজনক বলে মনে করেন। 

    আজমলের বোন লায়লা ও ফাতেমাসহ থানায় উপস্থিত আত্মিয় স্বজন বিষয়টি আত্মহত্যা বলে মানতে নারাজ। তাদের দাবী বাড়ীর লোকজনের সাথে জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। ইউডি মামলা না করতে তারা তাদের আত্মিয় উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হকের কাছে আপত্তি তোলেন। উপজেলা চেয়ারম্যান তাদেরকে বুঝিয়ে বলেন পুলিশ আইন মোতাবেক কাজ করুক। 

    ময়না তদন্তে সব বেরিয়ে আসবে। এরপর পুলিশ লাশ ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠিয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ