ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • ‘খালেদা জিয়া চরম সংকটময় মুহূর্ত পার করছেন’

    ‘খালেদা জিয়া চরম সংকটময় মুহূর্ত পার করছেন’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এক চরম সংকটময় মুহূর্ত পার করছেন। অবিলম্বে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা নিতে হবে।

    মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

    এ সময় তিনি খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে পাঠানোর দাবিতে বুধবার থেকে সারাদেশের জেলা সদরে সমাবেশ কর্মসূচির কথা জানান।

    রিজভী বলেন, খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার দিতে বিদেশে পাঠানোর জন্য বারবার দাবি করা সত্বেও সরকার রহস্যজনকভাবে নীরব। পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ এবং লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার চিকিৎসা এদেশে সম্ভব নয়, তাকে বাঁচাতে হলে বিদেশে উন্নত চিকিৎসা দেওয়া প্রয়োজন। যতই দিন যাচ্ছে তার শারীরিক অবস্থার ততই অবনতি ঘটছে।

    তিনি বলেন, গণতন্ত্রের প্রতীক খালেদা জিয়ার মুমূর্ষ অবস্থাকে কোনোভাবেই বিবেচনায় না নিয়ে সরকার এক ভয়ানক মনুষ্যত্বহীন চক্রান্তে মেতে উঠেছে। তাকে পৃথিবী থেকে বিদায় করার জন্যই তার চিকিৎসা নিয়ে সরকার নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। অথচ খালেদা জিয়ার মতো সংগ্রামশীল জীবন এখনও কেউ অতিক্রম করতে পারেনি। এ দেশের গণতান্ত্রিক রাজনৈতিক ইতিহাসে এক সমুজ্জল নাম খালেদা জিয়া। গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে তিনি যে রাজনৈতিক তরঙ্গ তৈরি করেছিলেন তা আজও গণতন্ত্রহারা মানুষকে আন্দোলিত করে।

    তিনি বলেন, আমরা দৃঢ়কণ্ঠে বলতে চাই- দীর্ঘ রাজনৈতিক জীবনে জনগণের সর্বোচ্চ ভালবাসা অর্জন করেছেন খালেদা জিয়া। এ আবেগমন্ডিত ভালবাসার শক্তিকে বিকারগ্রস্ত অগণতান্ত্রিক দানবীয় শক্তি কখনোই পরাজিত করতে পারবে না। যে ঝুঁকি ও সাহস নিয়ে দেশনেত্রী খালেদা জিয়া জনগণের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, তাকে ধ্বংস করা যাবে না।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ