ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • ওমিক্রন ডেল্টার চেয়ে দ্রুত ছড়াচ্ছে : ডব্লিউএইচও

    ওমিক্রন ডেল্টার চেয়ে দ্রুত ছড়াচ্ছে : ডব্লিউএইচও
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়ে দ্রুত ছড়াচ্ছে নতুন ধরন ওমিক্রন। এমনকি যারা ইতোমধ্যে টিকা নিয়েছেন অথবা করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন তারাও ওমিক্রনে আক্রান্ত হচ্ছেন।

    সোমবার (২০ ডিসেম্বর) বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানোম গেব্রেইয়েসুস এ তথ্য জানান।

    সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদ ব্রিফিংয়ে টেড্রোস আধানোম গেব্রেইয়েসুস বলেন, ওমিক্রন ডেল্টার চেয়ে উল্লেখযোগ্যভাবে দ্রুত ছড়াচ্ছে, এর ধারাবাহিক প্রমাণ রয়েছে।

    'এমনকি যারা টিকা নিয়েছেন অথবা কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন তারাও আক্রান্ত হচ্ছেন অথবা পুনরায় আক্রান্ত হচ্ছেন', বলেন টেড্রোস।

    অনুষ্ঠান বাতিলের আহবান জানিয়ে তিনি বলেন, অনুষ্ঠানগুলো এখন উদযাপন করে পরে শোক করার চেয়ে ভালো হবে অনুষ্ঠানগুলো এখন বাতিল করে পরে উদযাপন করা।

    এদিকে ওমিক্রন ঠেকাতে নতুন করে লকডাউন দিতে বাধ্য হচ্ছে বিভিন্ন দেশ। ইউরোপের প্রথম দেশ হিসেবে নেদারল্যান্ডস আবারও লকডাউন আরোপ করেছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ