ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা দল থেকে বহিষ্কার হলেন এমপি নজরুল, আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি
  • নেছারাবাদে স্ত্রীর থেকে স্বামী ৬১ বছরের ছোট

    নেছারাবাদে স্ত্রীর থেকে স্বামী ৬১ বছরের ছোট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নেছারাবাদের স্বরূপকাঠি পৌরসভায় স্বামী আব্দুল হাকিমের (৪২) চেয়ে তাঁর স্ত্রী সালমা ৬১ বছরের বড়। আব্দুল হাকিম পৌরসভার জগৎপট্টি ৭ নম্বর ওয়ার্ডের আব্দুল আজিজ মিয়ার ছেলে এবং পেশায় একজন দিনমজুর। সালমার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী জন্ম তারিখ ১৯১৮ সালের ৫ ডিসেম্বর। তাতে সালমার মোট বয়স ১০৩ বছর ১৪ দিন। আর স্বামী আব্দুল হাকিমের জাতীয় পরিচয়পত্র অনুযায়ী জন্ম তারিখ ১৯৭৯ সালের ১৬ মার্চ। সে হিসেবে আব্দুল হাকিমের বয়স দাঁড়ায় ৪২ বছর ৯ মাস ৩ দিন। তাঁদের পরিচয়পত্র অনুযায়ী স্ত্রী সালমা বেগমের থকে স্বামী আব্দুল হাকিম ৬১ বছরের বড়। বিষয়টি নিয়ে ওই দম্পতিকে গ্রামের প্রতিবেশীরা হাস্যরস করে বেড়াচ্ছেন।


    ভুক্তভোগী গৃহবধূ সালমা জানান, ওতে তাঁর কোনো সুখ-দুঃখ নেই। প্রকৃতপক্ষে তাঁর বয়স ৩২ বছর। সে হিসাবে ওই মহিলার জন্ম তারিখ ১৯৯৮ সালের ৯ ডিসেম্বর। আইডি কার্ড সংশোধন করার প্রয়োজন আছে কিনা জানতে চাইলে ওই গৃহবধূ বলেন, পরিচয়পত্র সংশোধনের জন্য অফিসে গিয়েছিলাম। তিন চার হাজার টাকা লাগবে বলছে। অত টাকা আমাদের নেই। তাই বিষয়টি নিয়ে অযথা চিন্তা করছি না। লোক যে যা বলুক কিছু করার নেই। এ ব্যাপারে জানতে উপজেলা নির্বাচন কর্মকর্তা ইউসুফ হারুনের অফিসে গেলে মো. সাবেরুল ইসলাম নামে এক কম্পিউটার অপারেটর বলেন, স্যার ভারতে গেছেন। আগামী মাসের ৫-৬ তারিখের মধ্যে আসবেন।

    পরিচয়পত্র পরিবর্তনের কথা জানতে চাইলে তিনি বলেন, ওই মহিলার আইডি কার্ডের বয়স সংশোধনের জন্য পৌরসভার মেয়রের প্রত্যয়ন, সালমা বেগমের অনলাইন জন্মসনদ কপি ও স্বামীর আইডি কার্ড লাগবে। এ জন্য ব্যাংকে ৩৫০ টাকার পে-অর্ডার দিতে হবে। এ ছাড়া সঠিক বয়স প্রমাণের জন্য সিভিল সার্জনের একটা প্রত্যয়ন লাগতে পারে। নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারেফ হোসেন বলেন, আইডি কার্ড সংশোধনে নিয়ম অনুযায়ী যদি কোনো টাকা পয়সা লাগে তবে তা সংশোধন করে নেওয়া দরকার। নির্বাচন অফিসার ছুটি থেকে কর্মস্থলে ফিরলে কথা বলে বিষয়টি সমাধান করা হবে।

     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ