ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মুফতি আমির হামজার বিরুদ্ধে পরোয়ানা জারি নতুন করে আদা-রসুনসহ ৬ পণ্যের মূল্য লাগামছাড়া এসএসসি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের একাডেমিক শাটডাউন ঘোষণা সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী 
  • নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

    নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী ও স্বতন্ত্র প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারসহ ৬ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এ সময় ঋণ খেলাপি ও ভোটার তালিকায় গড়মিল থাকায় ২ জনের প্রার্থিতা বাতিল করা হয়।

    সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আয়োজিত মনোনয়নপত্র বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার আবেদনকারীদের উপস্থিতিতে শুনানি করেন।

    মাহফুজা আক্তার বলেন, মেয়র পদে আবেদনকারী খেলাফত মজলিসের প্রার্থী এবিএম সিরাজুল মামুন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. জসিম উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার, আওয়ামী লীগ দলীয় প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী, ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা মো. মাসুম বিল্লাহ ও বাংলাদেশ কল্যাণ পার্টির প্রার্থী মো. রাসেল ফেরদৌসের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।

    তিনি আরও বলেন, স্বতন্ত্র প্রার্থী মো. সুলতান মাহমুদের জমা দেওয়া ৩০০ ভোটার তালিকায় গড়মিল পাওয়া গেছে। এ কারণে তার প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়েছে। আরেক স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম এবং তার কোনো প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন না। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার দাখিল করা ৩০০ ভোটার তালিকায় গড়মিল রয়েছে। ঋণ খেলাপি হওয়ায় তার প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ