ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মুফতি আমির হামজার বিরুদ্ধে পরোয়ানা জারি নতুন করে আদা-রসুনসহ ৬ পণ্যের মূল্য লাগামছাড়া এসএসসি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের একাডেমিক শাটডাউন ঘোষণা সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী 
  • যে কারণে মুক্তিযুদ্ধ করেছিলাম, সেটা উপেক্ষিত: ডা. জাফরুল্লাহ

    যে কারণে মুক্তিযুদ্ধ করেছিলাম, সেটা উপেক্ষিত: ডা. জাফরুল্লাহ
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যে কারণে মুক্তিযুদ্ধ করেছিলাম, সেটা সম্পূর্ণ উপেক্ষিত বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

    রোববার (১৯ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে গণফোরাম আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।


    ডা. জাফরুল্লাহ বলেন, সব দায়িত্ব পালন প্রধানমন্ত্রীর একার পক্ষে সম্ভব নয়। শেখ রেহানাকে দায়িত্ব না দিলে আওয়ামী লীগ আমলাদের দল হয়ে যাবে। আমলারা বয়স বাড়িয়ে কমিয়ে মুক্তিযোদ্ধা হয়ে যাচ্ছেন। তারাই এখন সব।

    ডা. জাফরুল্লাহ আরও বলেন, আমরা যে কারণে মুক্তিযুদ্ধ করেছিলাম, সেটা তো সম্পূর্ণ উপেক্ষিত। কয়টা স্কুলের বইতে কাদের সিদ্দিকীর কথা, রবের কথা লেখা আছে? আমরা যদি সে ইতিহাস শিক্ষার্থীদের না পড়াই, তাহলে তার প্রভাব পড়বে সর্বত্র।

    আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী, আ স ম আব্দুর রব ও গণফোরামের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ