ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • কাউখালী পোস্ট অফিসের বেহাল দশা

    পরিত্যক্ত ঘোষণার দুই বছরেও হয়নি ভবন নির্মাণ

    পরিত্যক্ত ঘোষণার দুই বছরেও হয়নি ভবন নির্মাণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এক সময় ঘুম ভেঙ্গেই অপেক্ষার প্রহর গুনত সবাই  প্রিয়জনের চিঠি পাওয়ার জন্য। ডাক পিয়নের ডাক আসবে কখন এই ভেবেই অপেক্ষায় থাকত সবাই। কালের বিবর্তনে টেলিফোন, মোবাইল, ইমেইল, ম্যাসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমোরমতো মাধ্যম চালু হওয়ায় এখন আর সেই  চিঠির অপেক্ষায় থাকতে হয়না। তবে পোস্ট অফিসগুলোও কাজে পরিবর্তন এনে পেয়েছে আধুনিকতার ছোঁয়া।

    মানি অর্ডার কিংবা আগের মত  চিঠি-পত্র না আসলেও সঞ্চয় পত্র, নির্দিষ্ট ডিপোজিট রাখার জন্য অবসরপ্রাপ্ত অথবা সাধারণ মানুষের ভীর পোস্ট অফিসে লেগেই আছে। অথচ সাধারণ মানুষের সবচেয়ে নিরাপদ ও নির্ভেজাল আস্থার পোস্ট অফিস  ঘরগুলো পায়নি আধুনিকতার ছোঁয়া। অনেক জায়গায় সংস্কারের অভাবে পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে। তেমনি একটি পোস্ট অফিসের নাম কাউখালী উপজেলা পোস্ট অফিস। দীর্ঘ দুই বছর আগে ঝুঁকিপূর্ণ হওয়ায় সরকারিভাবে পরিত্যক্ত  ঘোষণা করে সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। পাশেই একটি ভবনের নিচতলায়  ৫ হাজার ৫ শত টাকা ভাড়া চুক্তিতে ভাড়া নিয়ে চলছে পোস্ট অফিসের সব কার্যক্রম। ভাড়া নেওয়া ভবনটিও যেন একটি অন্ধকার মহল, সামান্য ঝড় বৃষ্টি হলেই পানি প্রবেশ করে ডুবে যায়। এমনই এক ভবনে সরকারের অতি গুরুত্বপূর্ণ পরীক্ষার খাতা পত্র, গুরুত্বপূর্ণ সরকারি কাগজ, এমনকি ডাক টিকিট, রেভিনিউ স্ট্যাম্প, প্রাইজবন্ডের মত রাজস্ব আদায়ের সম্পদগুলো অরক্ষিত অবস্থায় ব্যবহার করতে হয়। কয়েকযুগ আগে  থানার সামনে এক বিঘার অধিক সম্পত্তির উপর নির্মিত হয়েছিল একতলা বিশিষ্ট পোস্ট অফিস ভবন এবং  নিরাপত্তার  জন্য সীমানা প্রাচীর।

    দীর্ঘ কয়েক  বছর আগে  নির্মিত এই পোস্ট অফিস ভবনটি জরাজীর্ণ হয়ে পড়লে ভবনের বিভিন্ন জায়গায় ফাটল ধরে প্লাস্টার খসে পরে। একপর্যায়ে অতি ঝুঁকিপূর্ণ হলে ২ বছর পূর্বে কর্তৃপক্ষ পরিত্যক্ত ঘোষণা করে ভবনের সকল কার্যক্রম বন্ধ করে দেয়। দীর্ঘদিন পার হলেও আজ পর্যন্ত নতুন ভবন নির্মাণের ব্যবস্থা গ্রহণ করতে পারেনি কর্তৃপক্ষ। এছাড়া নিরাপত্তা বেষ্টনী বা বাউন্ডারি ওয়াল সম্পূর্ণ নষ্ট হয়ে অরক্ষিত হয়ে পড়েছে এই ভবনটি।

    এদিকে অভিযোগ রয়েছে, বেহাত হচ্ছে পোস্ট অফিসের সম্পদ। বিএস পর্চায় ৬৪শতাংশ জমি পোস্ট অফিসের নামে রেকর্ড হলেও তাও দখল হাড়াতে বসেছে বর্তমানে। এ ব্যাপারে কাউখালী উপজেলা পোস্ট মাস্টার উত্তম কুমার  সিকদার জানান পোস্ট অফিসের ভবন পরিত্যক্ত ঘোষণার পর ভাড়া ভবনে কার্যক্রম পরিচালনা করতে তাদের খুবই সমস্যা হচ্ছে। সেবা গ্রহীতাদের  সঠিকভাবে সেবা দিতে হিমশিম খাচ্ছেন। কবে নাগাদ ভবন নির্মাণ করা হবে এ বিষয়ে কিছুই জানেন না তিনি। পিরোজপুর জেলা পোস্ট অফিসের ইন্সপেক্টর মোশাররফ হোসেন জানান  কাউখালী পোস্ট অফিস ভবন নির্মাণের জন্য টেন্ডার হয়েছিল ও  ওয়ার্ক অর্ডার  হওয়ার পরেও কাজ শুরু করা হয় নাই। তবে বর্তমানে কাজ কবে হবে তা তার জানা নেই।

     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ