ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • অসুস্থ মায়ের সাথে দেখা হলো না হাবিবের

     অসুস্থ মায়ের সাথে দেখা হলো না হাবিবের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অসুস্থ মাকে দেখার আগেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো: হাবিবুর রহমান হাওলাদার (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রোববার সকালে পিরোজপুরের নাজিরপুর উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের মধ্য চালিতাবাড়ি গ্রামে।

    জানা গেছে, সাবেক ইউপি মেম্বার আব্দুল জব্বার খানের বাড়ির কাছের একটি জমিতে ইদুর মারার বৈদ্যুতিক ফাঁদে তিনি মারা যান। হাবিবুর রহমান শাঁখারীকাঠী ইউনিয়নের বুড়িখালী গ্রামের মৃত সুলতান হাওলাদারের ছেলে। রোববার অসুস্থ মাকে দেখতে তিনি বাড়িতে যাচ্ছিলেন।

    স্থানীয়রা জানান, ওই জমিটি স্থানীয় চালিতাবাড়ি এলাকার জাকির হোসেন খানের। কিন্তু, জমিটি একই এলাকার ছিদ্দিক সর্দার ও আবু সাঈদ শেখ বর্গা চাষী হিসাবে চাষাবাদ করেন। পাকা ধানের জমিতে ইঁদুরের উপদ্রব দেখা দেয়ায় তারা পার্শ্ববর্তী হাসানাত খানের বাড়ি থেকে বিদ্যুতের সংযোগ নিয়ে ইঁদুর মারার জন্য ফাঁদ পাতেন।

    নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি, তদন্ত) মো: মাহিদুল ইসলাম জানান, ‘স্থানীয় গ্রাম পুলিশের কাছ থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, সকালে এ জমির কাছ দিয়ে ওই যুবক যাওয়ার সময় সেখানে থাকা ইঁদুর মারার বিদ্যুৎতের ফাঁদে আটকে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়েছে।

    নিহতের স্ত্রী সালমা বেগম জানান, ‘আমার স্বামী এলাকায় কাঁচা মালের (সবজি) ব্যবসা করতেন। সম্প্রতি তিনি এলাকার কতিপয় লোকের কাছ থেকে টাকা-পয়সা ধার নিয়ে দেনায় জর্জরিত হয়ে পড়লে উপার্জনের জন্য ঢাকায় চলে যান। গত কয়েক দিন ধরে আমার শাশুড়ি অসুস্থ হয়ে পড়লে তিনি তাকে দেখতে বাড়িতে আসেন। গোপনে ওই পথ দিয়ে তিনি বাড়ি যাওয়ার সময় ওই জমিতে থাকা ইঁদুর মারার বিদ্যুতের ফাঁদে জড়িয়ে তার মৃত্যু হয়েছে।

     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ